১. সপ্তাহে একদিন বা দু’দিন বাড়িতেই পেডিকিউর করতে পারেন। গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে, কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। শ্যাম্পু ছাড়াও মধু মেশাতে পারেন। মধু এই শীতে পায়ের ত্বককে নরম রাখবে।
২. রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই পায়ে ফুট ক্রিম বা ময়েশ্চারাইজার মেখে শুতে যান।
৩. গোসলের পর পায়ে অলিভ অয়েল মাখতে পারেন। এই তেল ত্বকের শুষ্কতা রোধ করে।
৪. শীতকালে অনেকেরই পা ফাটে। গ্লিসারিনের মধ্যে পানি মিশিয়ে পায়ে লাগালে পা ফাটা কমে।
৫. শীতের সময় বাড়িতে মোজা পরে থাকা উচিত। এতে পায়ের ত্বক কম রুক্ষ হয়।
No comments:
Post a Comment